রামকে ব্যবহার করে ঘৃণ‍্য রাজনীতি করছে বিজেপি, বললেন সুজাতা মণ্ডল খাঁ - The News Lion

রামকে ব্যবহার করে ঘৃণ‍্য রাজনীতি করছে বিজেপি, বললেন সুজাতা মণ্ডল খাঁ




দি নিউজ লায়ন ;   বিজেপি নিজেকে বিক্রি করার জন্য রামচন্দ্রকে ব্র‍্যান্ড অ্যাম্বাস‍্যাডর হিসাবে ব্যবহার করে। ভগবান রামচন্দ্র কারও একার নয়। বিজেপি ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেয়। জাতের বিভজনে লড়িয়ে দেয়। ২১ এর লড়াইয়ে একটাও ভোট বিজেপিকে দেবেন না। তাহলে আমার মতো আপনাদের ঘর ভেঙ্গে যাবে। খন্ডঘোষ হাটতলায় তৃণমূলের জনসভায় এমনই বক্তব্য রাখেন সুজাতা মণ্ডল খাঁ। 


তিনি বলেন, বিজেপি ঘর জুড়তে জানে না। ঘর ভাঙ্গতে জানে। মমতার ফেলে দেওয়া পচা জিনিস দিয়ে বিজেপি বাগান সাজাচ্ছে। আর গোটা বিজেপি দিল্লি কলকাতা ডেলি প্যাসেঞ্জার করছে। আমিও দেখিয়ে দেবো কীভাবে তৃতীয় বারের জন্য মমতাকে ক্ষমতায় আনা যায়। তিনি বলেন, স্বামী যখন তৃণমূল ছেড়েছিল তখন মন থেকে মেনে নিতে পারি নি। 


তবুও স্বামীর সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য স্ত্রী স্বত্বার কথা ভেবে স্বামীর জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম এবং তাকে জিতিয়ে এনে ছিলাম। কিন্তু বুঝলাম বিজেপি অসভ্য বর্বর দল। বিজেপি জাতপাতের দল। বিভাজনের দল। এই বিজেপি দলটায় সম্মান পাওয়া যায় না। 


তখন আমি ঠিক করলাম একজন নারী নেত্রীর  হাত ধরবো। সেই নারী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ভেকধারী দল। বিজেপি মুখে এক বলে, ভাবে আর এক। কাজে করে আর এক। এদিনের জনসভায় এছাড়া বক্তব্য রাখেন তণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র কুনাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.